সিএনজি- ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ | Daily AjKaler Kontho

সিএনজি- ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৪, ৫:০১ অপরাহ্ন
সিএনজি- ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আজকালের কন্ঠ ডেস্ক : পাবনার সাঁথিয়া-ধুলাউড়ি সড়কের পাঁচ ধোপাদহ নামকস্থানে সিএনজি -ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ইসলাম (৬২) নামের এক ব্যাক্তি।

আহত হয়েছে আব্দুস সামাদ সরদার(৫৮) নিতহ ইসলাম এর বাড়ি উপজেলার ঢহরজানি গ্রামে এবং আব্দুস সামাদের বাড়ি একই উপজেলার গয়েশবাড়িয়া গ্রামে।

মঙ্গলবার দুপুর ১২ টার সময় ধুলাউরি থেকে সাঁথিয়া গামী সিএনজির সাথে বিপরীদগামী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্বার করে সাঁথিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক চিকিৎসকাধীন অবস্থায় গুরুত্বর আহত ইসলাম এর মৃত্যু ঘটে।

গুরুত্বর আহত আব্দুস সামাদকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।