তত্ত্বাবধানে নির্বাচন চাওয়া রিট খারিজ | Daily AjKaler Kontho

তত্ত্বাবধানে নির্বাচন চাওয়া রিট খারিজ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৩, ৫:৩০ অপরাহ্ন
তত্ত্বাবধানে নির্বাচন চাওয়া রিট খারিজ

আজকালের কন্ঠ ডেস্ক : সংসদ ভেঙে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২০ ডিসেম্বর) বিচারপতি ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাইদুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম, এম এম জি সারোয়ার পায়েল ও তাহমিনা পলি।

ইসিকে লিগ্যাল নোটিস না পাঠিয়ে সরাসরি রিট দায়ের করায় আদালত এটি খারিজ করে দিয়েছেন বলে জানান আইনজীবীরা।

উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশে গত ৮ মে রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পেয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। দলটির নির্বাচনি প্রতীক আপেল।