ভূমিমন্ত্রী জাবেদ এমপিকে ফুলেল শুভেচ্ছা | Daily AjKaler Kontho

ভূমিমন্ত্রী জাবেদ এমপিকে ফুলেল শুভেচ্ছা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন
ভূমিমন্ত্রী জাবেদ এমপিকে ফুলেল শুভেচ্ছা

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী কমিটির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হওয়ায় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সুগ্রীব কুমার মজুমদার দোলন।

শনিবার রাতে চট্টগ্রাম নগরীর সার্সন রোডস্থ বাসায় ফুলেল এ শুভেচ্ছা জানানো হয়। পরে ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ান করিম চৌধুরী সায়েমকেও ফুলেল শুভেচ্ছা জানান। চট্টগ্রাম জেলা ইউনিটের নির্বাচনে শনিবার দোলন বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।, সিনিয়র সহ-সভাপতি এস এম আলমগীর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সহসভাপতি জাফর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জসীমউদ্দীন চৌধুরী, সংগঠনিক সম্পাদক আব্দুল মালেক ও শাহাব উদ্দিন সহ নেতৃবৃন্দ।

ভূমিমন্ত্রী জাবেদ বলেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করুন। মানব কল্যাণে এগিয়ে আসুন।