বিচারপতিকে ‘মাই লর্ড’ না বলার নির্দেশনা | Daily AjKaler Kontho

বিচারপতিকে ‘মাই লর্ড’ না বলার নির্দেশনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৩, ৭:২৪ অপরাহ্ন
বিচারপতিকে ‘মাই লর্ড’ না বলার নির্দেশনা

আজকালের কন্ঠ ডেস্ক : হাইকোর্টের একটি বেঞ্চ আদালতে মামলা শুনানির সময় বিচারপতিকে ‘মাই লর্ড’ বা ‘ইওর লর্ড শিপ’ না বলতে নির্দেশনা দিয়েছেন। আদালত ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করতে বলেছেন।

বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বিচার চলাকালে বলেন, ‘দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছে। আজ থেকে মাই লর্ড/লর্ড শিপ নয়, ইওর অনার বা স্যার সম্বোধন করবেন।’

পরে সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন সাংবাদিকদের বলেন, নির্দেশনাটি শুধু এই একটি বেঞ্চের জন্য।