বাউফলে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা; মহিলা আটক | Daily AjKaler Kontho

বাউফলে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা; মহিলা আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২০, ৭:৪০ অপরাহ্ন
বাউফলে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা; মহিলা আটক

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ঘুমান্ত অবস্থায় তিন সহোদরের উপরে দুর্বৃত্তদের হামলায় ১ জন নিহত ও আহত দু’ জনকে মূর্মুষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কালিশুরী ইউপির শিবপুর গ্রামে ওই ঘটনা ঘটেছে ।

জানা গেছে, শবেবরাতের দিন কম্বল রৌদ্র দেয়াকে কেন্দ্র করে দিনারের স্ত্রী রেশমা ও ইমরানের মা শাহিদা বেগমের সাথে ঝগড়া হয়। ওই ঘটনার জের ধরে ইমরান হোসেন শনিবার গভীর রাতে ঘরে ঢুকে রেশমার দেবর ও মৃত নুর ইসলামের পুত্র রেদোয়ান (২০) আবদুল্লাহ (১৬) ও ফয়সাল (১২) কে ঘুমান্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করলে রেদোয়ান ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার সময় বড় ভাই দিনার বাড়িতে ছিলেন না। নিহত রেদোয়ান কালিশুরী ডিগ্রী কলেজ, আবদুল্লাহ কালিশুরী এসএ ইন্সটিটিউসনের নবম শ্রেনীর এবং ফয়সাল একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র । সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন জানান, এ ঘটনার সাথে জরিত ইমরানের মা অভিযুক্ত শাহিদা বেগমকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আজকালের কন্ঠ /হারুন অর রশিদ /মিজান