ভোজ্যতেল ক্রয়ের লক্ষ্যে গাইডলাইন প্রস্তুতকরণসংক্রান্ত কমিটি | Daily AjKaler Kontho

ভোজ্যতেল ক্রয়ের লক্ষ্যে গাইডলাইন প্রস্তুতকরণসংক্রান্ত কমিটি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৪, ২০২৩, ৪:০৪ অপরাহ্ন
ভোজ্যতেল ক্রয়ের লক্ষ্যে গাইডলাইন প্রস্তুতকরণসংক্রান্ত কমিটি

আজকালের কন্ঠ ডেস্ক : চাহিদা অনুযায়ী ভোজ্যতেল কেনার গাইডলাইন তৈরি করতে কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটি গঠন করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার ভোজ্যতেল ক্রয়ের লক্ষ্যে গাইডলাইন প্রস্তুতকরণসংক্রান্ত কমিটি গঠন করেছে।

কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে কমিটির আহ্বায়ক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) সদস্য সচিব করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য), ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি, সিপিটিইউর মহাপরিচালক বা পরিচালক এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব অথবা যুগ্ম সচিবকে সদস্য করা হয়েছে।

(১) ভোজ্যতেল ক্রয়ের লক্ষ্যে ট্যারিফ কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যে আন্তর্জাতিক বা দেশীয় অভ্যন্তরীণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সম্পাদন করা যায় কি না, তা পর্যালোচনা করা।

(২) পর্যালোচনায় পাওয়া ফলাফলের ভিত্তিতে বাৎসরিক চাহিদা অনুযায়ী ভোজ্যতেল ক্রয়ের একটি গাইডলাইন প্রণয়ন করা।

(৩) কমিটি ৩০ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করবে।