আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন | Daily AjKaler Kontho

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৬, ২০২০, ১১:২৮ অপরাহ্ন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন, আলোচনাসভা ও
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থা বাগেরহাটের চেয়ারম্যান এ্যাডভোকেট শরীফা খানম, জাতীয় মহিলা সংস্থা বাগেরহাটের জেলা কর্মকর্তা কাওছারুল হক, সহকারী প্রোগ্রামার সোলায়মান হোসেন, প্রশিক্ষণার্থী রাইসা বেগম, জোবেদা মান্নান, রেবেকা সুলথানা, খুরশিদা আক্তার, দিপঙ্কর দাস, মনিরা সুলতানা প্রমুখ।
মানববন্ধন, আলোচনাসভা ও সমাবেশে বাগেরহাটের বিভিন্ন সংগঠনের দুই শতাধিক নারীরা অংশগ্রহণ করেন।

আজকালের কন্ঠ /সওকাত /মিজান