পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় ১০ ঘণ্টা পর মোহাম্মাদ ইসমাইল (৫) নামে এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়া ঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
মোহাম্মদ ইসমাইল ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে। মঙ্গলবার দুপুর ১টা থেকে শিশুটি নিখোঁজ হয়। নিখোঁজ শিশুর সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও এলাকায় মাইকিং করা হয়। এদিন রাত সাড়ে দশটায় শিশুটির বাড়ির পাশের পুকুর থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
শিশুটির বাবা জানান, মোহাম্মদ ইসমাইল দুপুর ১টায় হারিয়ে যায়। এরপর সম্ভাব্য সব স্থান ও পুকুরে খুঁজে না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয়। এদিন রাত সাড়ে ১০টায় বাড়ির পাশের পুকুরে শিশুটির লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :