ইসরায়েল ও ইসলামি জিহাদ গ্রুপ উভয়েই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে | Daily AjKaler Kontho

ইসরায়েল ও ইসলামি জিহাদ গ্রুপ উভয়েই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২২, ১২:৫৫ অপরাহ্ন
ইসরায়েল  ও ইসলামি জিহাদ গ্রুপ উভয়েই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে

অনলাইন ডেস্ক : তিন দিনের যুদ্ধে ১৫ শিশুসহ ৪৪ জন ফিলিস্তিনির মৃত্যুর মধ্য দিয়ে ইসরায়েল এবং ইসলামি জিহাদ গ্রুপ উভয়েই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার রাত সাড়ে ১১টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

যুদ্ধবিরতির পর জিহাদ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা মুহাম্মাদ আল-হিন্দি এক বিবৃতিতে জানান, মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে।

গত শুক্রবার ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকার আবাসিক এলাকায় হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ হামলায় ৩৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

অপরদিকে, জিহাদি গ্রুপের ছোড়া রকেটে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হন।

আজকালের কন্ঠ /এস