
নওগাঁর রাণীনগরে হেলমেট বাহিনীর এলোপাথাড়ি মারপিটে গুরুতর আহত হোন দু’জন এজেন্ট ব্যাংক কর্মকর্তা; ছিনতাই করে নেওয়া হয় তাদের কাছে থাকা ৩৪লক্ষ টাকা।
মঙ্গলবার (৬অক্টোবর) ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তাদের মারধর করে ৩৪লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এদিন দুপুর ১২.৩০ মিনিটের দিকে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রীজ এলাকায় এঘটনা ঘটে।
রাণীনগর উপজেলার আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার এজেন্ট ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ব্যাংকের ক্যাশিয়ার নাজমুল হোসেন (৩২) এবং অফিস সহকারী রাসেল বাবু (২৮) বগুড়ার সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে আবাদপুকুর এজেন্ট শাখায় মোটরসাইকেল যোগে ফিরছিলেন। এসময় আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রীজের দক্ষিনে মোবাইল টাওয়ারের নিকট পৌঁছলে সামনে এবং পিছন থেকে দুইটি পালসার মোটরসাইকেল যোগে আসা হেলমেট পরিহিত চারজন ব্যক্তি কর্মকর্তাদর পথরোধ করে। এরপর কর্মকর্তাদের লোহার রড দিয়ে এ্যালোপাথাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে এবং কাছে থাকা ৩৪লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে পথচারীরা দেখতে পেয়ে ওই দুই কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতাল ভর্তি করে দেয়।
এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু কাউকেই পাইনি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :