বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের | Daily AjKaler Kontho

বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের


জামাল কাড়াল, বিশেষ প্রতিনিধি : প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৮:১৪ অপরাহ্ন
বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের

বরিশাল আদালতের দশতলা ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার নাজমুলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদালতের দশতলা ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে গুরুতর আহত হন নাজমুল। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজমুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
তবে কীভাবে তিনি ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।