
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এক দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোলায় আসছেন। তাঁর সফরসূচি অনুযায়ী, বুধবার রাত ১১টায় নৌপথে ঢাকার সদরঘাট থেকে ভোলায় এসে পৌঁছেছেন।
এসময় ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম। যুবদলের আহবায়ক মুনতাসীর আলম রবীন চৌধুরী আরও জেলা উপজেলার নেতৃবৃন্দ প্রমুখ।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ভোলায় পৌঁছে তিনি সার্কিট হাউসে যাবেন। পরে সকাল ১১টায় ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে।
এরপর দুপুর ১২টার দিকে প্রতিমন্ত্রী ভোলার ইলিশায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করবেন। সফর শেষে দুপুরে নৌপথে ভোলা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, মো. আমিনুল হক বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটেও তাঁকে প্রতিমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :