নড়াইলে গোলাগুলিতে ভ্যান চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার | Daily AjKaler Kontho

নড়াইলে গোলাগুলিতে ভ্যান চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নড়াইলে গোলাগুলিতে ভ্যান চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গো’লা’গুলি’তে ভ্যান চালক নি’হ’তে’র ঘটনার মূল অভিযুক্তকে গ্রে’ফ’তা’র করেছে র‍্যাব-৬।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে মাগুরা জেলার শালিখা থানার ব্রাহ্মণখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রে’ফ’তা’র’কৃ’ত ব্যক্তির নাম রাশেদুল শেখ, পিতা- তৈয়েবুর শেখ, গ্রাম- কলাবাড়িয়া পূর্বপাড়া, থানা- নড়াগাতি, জেলা- নড়াইল।

এসআরবি-০৬, সিপিসি-০৩, যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, ক্যাম্প কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স এর নেতৃত্বে যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রে’ফ’তা’র করে।

জানা গেছে, সম্প্রতি নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গো’লা’গু’লি’র ঘটনা ঘটে। এ সময় গু’লি’বি’দ্ধ হয়ে একজন ভ্যান চালক নিহত হন। এ ঘটনায় নড়াগাতি থানায় মা’ম’লা দায়ের হলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে।

পরে গ্রে’ফ’তা’র’কৃ’ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি