গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন | Daily AjKaler Kontho

গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন


এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৭:২২ অপরাহ্ন
গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, পৌর আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুর রহমান।

উপস্থিত ছিলেন গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহ, আল হেলাল মাদ্রাসার সুপার মাওলানা শাহাদাত হোসেন, চাদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জামান, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু মাঝি, পালরদী স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রাজা রাম সাহা প্রমূখ।।

আজকালের কন্ঠ/আর বি