
গাইবান্ধায় চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২৬ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ (২৪ মে) দুপুরে জেলা খাদ্য বিভাগের আয়োজনে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফিতা কেটে ও ওয়ান ডিজিটাল স্কেলে কৃষকের ধান পরিমাপের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন। এ সময় তিনি বলেন, “সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে যাতে প্রকৃত কৃষকরা উপকৃত হন এবং মধ্যস্বত্বভোগীরা কোনো সুযোগ না পায়। ধান বিক্রিতে কৃষকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলার সাতটি উপজেলায় সরাসরি কৃষকদের অ্যাপ ও লটারির মাধ্যমে নির্বাচিত করে স্বচ্ছতার সাথে এই ধান সংগ্রহ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, স্থানীয় কৃষক প্রতিনিধি এবং জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
খাদ্য কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে এবং ধান সংগ্রহের পুরো প্রক্রিয়াটি সফল করতে তারা বদ্ধপরিকর।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :