দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কর্মশালা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কর্মশালা অনুষ্ঠিত


রাজিবুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর দুমকি উপজেলায় কৃষি উন্নয়ন ও পুষ্টি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অংশীজনরা অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক (শস্য) কৃষিবিদ ড. মো. নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর আঞ্চলিক উপপরিচালক (শস্য) কৃষিবিদ সৈয়দ মো. শাহাদাত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. রিয়াজ উদ্দিন।

কর্মশালায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মাঠপর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়া।

আজকালের কন্ঠ/আর বি