
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে গত মাসের পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মনসুর আহাম্মদ। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় মার্চ ২০২৬ মাসের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
রবিবার (১৯ এপ্রিল) জামালপুর জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে ওসি মনসুর আহাম্মদের হাতে সম্মাননা তুলে দেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে মনসুর আহাম্মদ দেওয়ানগঞ্জ থানায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন, যা অন্যান্য কর্মকর্তাদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মনসুর আহাম্মদ বলেন, “এই স্বীকৃতি আমার জন্য গর্বের। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা বজায় রাখার চেষ্টা করেছি। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি মাসে জেলার বিভিন্ন থানার কার্যক্রম মূল্যায়ন করে সেরা অফিসার নির্বাচন করা হয়, যাতে পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পায়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :