আবারও উপেক্ষার শিকার হলেন সৌম্য সরকার | Daily AjKaler Kontho

আবারও উপেক্ষার শিকার হলেন সৌম্য সরকার


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
আবারও উপেক্ষার শিকার হলেন সৌম্য সরকার

পাকিস্তান সিরিজের স্কোয়াডে ছিলেন, তবু সৌম্য সরকার একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন সিরিজ শুরু আজ। নতুন সিরিজ হলেও সৌম্য সরকারের ভাগ্যটা র‍য়ে গেছে ‘পুরোনোই’, এবারও সুযোগ পাননি তিনি।

সবশেষ যে ম্যাচে খেলেছিলেন, সেই ম্যাচের সেরা খেলোয়াড় বনে গিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে তার ৯১ রানের ইনিংস ম্যাচের গতিপথই পালটে দিয়েছিল। তবে এরপর থেকেই তিনি ব্রাত্য হয়ে আছেন একাদশ থেকে।

বাংলাদেশ তাদের সবশেষ ম্যাচ থেকে পরিবর্তন এনেছে একটা। মোস্তাফিজুর রহমানের নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে খেলার কথা থাকলেও তিনি নেই। চোটের কারণে তিনি ছিটকে গেছেন। তার জায়গায় দলে ঢুকেছেন শরিফুল ইসলাম। দলের অন্য দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

টপ অর্ডারে আছেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। এছাড়া আফিফ হোসেন পাকিস্তান সিরিজে সাকুল্যে ১৯ রান করার পরও আজ সুযোগ পাচ্ছেন আবার।

বাংলাদেশ একাদশ—সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

আজকালের কন্ঠ/আর বি