মুরাদনগর ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা | Daily AjKaler Kontho

মুরাদনগর ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
মুরাদনগর ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা

কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে এবং আন্দিকোট সৈয়দ গোলাম জিলানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেদ মোশারফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, ঘোরাশাল হাজী মুকসুদ আলী গাউছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার শফিকুল ইসলাম, কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন, শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, খোরশেদ আলম এবং সহকারী শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কুড়াখাল মাদ্রাসার সুপার আ.ন.ম. জসিম উদ্দিন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মুরাদনগরে এমন মানবিক ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা খুব কমই এসেছেন। তিনি মাধ্যমিক শিক্ষক পরিবারের একজন অভিভাবকের মতো ছিলেন এবং সাধারণ মানুষের আশার বাতিঘর হিসেবে কাজ করেছেন। যেকোনো প্রয়োজনে, দুর্যোগে কিংবা সংকটে তিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন।

বিদায়ী ইউএনও মোঃ আবদুর রহমান বলেন, “শিক্ষকরাই জাতির কান্ডারি। তারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন এবং সমাজের ভিত্তি নির্মাণ করেন। শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও জাতীয় অগ্রগতির জন্য শিক্ষকদের সম্মান ও মর্যাদা অপরিহার্য।”
তিনি আরও বলেন, “প্রতিটি মুহূর্তে মুরাদনগরের কথা মনে পড়বে। এটি শুধু আমার কর্মস্থল ছিল না, ছিল আমার ভালোবাসার স্থান। এখানকার মানুষের আন্তরিকতা আমার জীবনের চিরস্মরণীয় সম্পদ হয়ে থাকবে।”

উল্লেখ্য, মোঃ আবদুর রহমান ২০২৪ সালের ১৭ নভেম্বর মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে স্থানীয়দের আস্থা অর্জন করেন।

আজকালের কন্ঠ/আর এস