
সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বিকেলে ডিবির একটি দল রাজধানীর মালিবাগের বাসা থেকে তাকে সংস্থাটির কার্যালয়ে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান।
তালেবুর রহমান বলেন, ‘শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। আজ বিকেলে তার মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসা হয়।’
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :