সুনামগঞ্জ-১ আসনের মাহবুবুর রহমান একজন তৃণমূলের জনপ্রিয় নেতা। | Daily AjKaler Kontho

সুনামগঞ্জ-১ আসনের মাহবুবুর রহমান একজন তৃণমূলের জনপ্রিয় নেতা।


তাহিরপুর সুনামগঞ্জ প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ৭:৩১ অপরাহ্ন
সুনামগঞ্জ-১ আসনের মাহবুবুর রহমান একজন তৃণমূলের জনপ্রিয় নেতা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী তরুণ, মেধাবী ও সংগঠক নেতা মো.মাহবুবুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে মানুষের দোরগোড়ায় গিয়ে বিএনপির পক্ষে জনমত গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।সুনামগঞ্জ-১ আসনের প্রত্যন্ত অঞ্চল হাওর জনপদ উপজেলা গুলাতে দলীয় প্রচার-প্রচারণা এবং জনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই ত্যাগী ও সংগ্রামী নেতা।
কেন্দ্রীয় যুবদলের (সাবেক) সহ সাংগঠনিক সম্পাদক এই নেতার ত্যাগ-তিতিক্ষা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে। জামালগঞ্জ উপজেলার স্থানীয়রা জানান, সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ,তাহিরপুর,ধর্মপাশা ও মধ্যনগর গ্রামীণ জনপদ, হাট-বাজার, শিক্ষাঙ্গন থেকে শুরু করে কৃষক ও শ্রমজীবী মানুষের মধ্যে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাহবুবুর রহমান। নানা প্রতিকূল পরিস্থিতিতেও তিনি জনগণের পাশে ছিলেন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিজস্ব অর্থে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সুখ-দুঃখে এলাকার মানুষের পাশে  থেকেছেন এই জনপ্রিয় নেতা মাহবুবুর।
 ‎স্বাধীনতার পর থেকে সুনামগঞ্জ-১ আসনের জনগণ বহু উন্নয়নের প্রতিশ্রুতি শুনেছেন, কিন্তু প্রত্যাশা অনুযায়ী উন্নয়নের ছোঁয়া পায়নি স্বাস্থ্য, শিক্ষা, সড়ক যোগাযোগ কিংবা কর্মসংস্থানের খাত। জনসাধারণের ভাগ্যের পরিবর্তন ঘটেনি, বরং কিছু রাজনীতিকের ভাগ্য পরিবর্তিত হয়েছে। সচেতন মহলের মতে, এই অবহেলিত আসনটিকে একটি উন্নয়নের মডেল আসনে রূপান্তর করতে হলে তৃণমূলের পরীক্ষিত ও সংগ্রামী নেতা মাহবুবুর রহমানকে সুযোগ দেওয়া জরুরি।
 তৃণমূলের এই জনপ্রিয় বিএনপি নেতা মাহবুবুর রহমান বলেন,‎দলের আন্দোলন-সংগ্রামে সবসময় নেতাকর্মীদের সঙ্গে থেকেছি। মামলা-মোকদ্দমায় বহুবার সম্মুখীন করতে হয়েছে।তবুও আমি হাল ছাড়িনি। তৃণমূলের মানুষের মাঝে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমি প্রিয় সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ,তাহিরপুর,ধর্মপাশা ও মধ্যনগর উপজেলাসহ ইউনিয়ন,ওয়ার্ড ও গ্রামে ,গ্রামে সাধারণ মানুষ এখনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে হৃদয়ে ধারণ করেন। হাওরপাড়ের সাধারণ মানুষ আজও জিয়াউর রহমানের আদর্শে স্বপ্ন দেখে।
সেই স্বপ্ন পূরণে বিএনপির প্রতীক “ধানের শীষে ভোট দিতে হবে।‎তিনি আরও বলেন, ‎আমি বিশ্বাস করি, দল আমাকে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করবে। এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর অগ্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ‎
এ ছাড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে এবং তরুণ প্রজন্মকে ধানের শীষের পক্ষে উদ্বুদ্ধ করতে তিনি নিয়মিত গণসংযোগ ও লিফলেট  বিতরণ করছেন। ‎স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা সংগ্রামী ও জনবান্ধব রাজনীতির ধারক মাহবুবুর রহমান যদি দলীয় মনোনয়ন পান, তাহলে সুনামগঞ্জ-১ আসনটি বিএনপির জন্য একটি শক্ত ঘাঁটিতে পরিণত হবে।
আজকালের কন্ঠ/আর এস