
নাটোর জেলা প্রতিনিধি : “ফুটবল খেলায় তারুণ্যের জাগরন মাদকমুক্ত হোক আমাদের জীবন” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার বিকেলে নাটোর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসকের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন,পুলিশ সুপার তারিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত,অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসমা খাতুন ও সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আদনান মাহমুদ , বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস সহ সরকারী কর্মকর্তারা। খেলায় নাটোরের ৭টি উপজেলা ও নাটোর পৌরসভার একটি করে মোট ৮টি দল অংশগ্রহন করে ।
এসময় খেলা উপভোগ করেন প্রায় লক্ষাধিক দর্শক। আজকের ফাইনাল খেলায় নাটোর সদর ও বড়াইগ্রাম অংশগ্রহন করে । টুর্নামেন্টে বিভিন্ন দলে দেশী ও বিদেশী খেলোয়ার অংশগ্রহন করে । খেলায় নাটোর সদর ০১ ও বড়াইগ্রাম উপজেলা ০০। খেলা শেষে চ্যাম্পিয়ন নাটোর সদর কে ১ লক্ষ টাকা পুরুষ্কার ও রানার্স আপকে ৫০ হাজার টাকা পুরুষ্কার দেওয়া হয়।
আজকালের কন্ঠ/আর বি/আর
আপনার মতামত লিখুন :