প্রেমের টানে কুষ্টিয়ায় চীনা যুবক, করেছেন ইসলাম ধর্ম গ্রহণ | Daily AjKaler Kontho

প্রেমের টানে কুষ্টিয়ায় চীনা যুবক, করেছেন ইসলাম ধর্ম গ্রহণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন
প্রেমের টানে কুষ্টিয়ায় চীনা যুবক, করেছেন ইসলাম ধর্ম গ্রহণ

আজকালের কন্ঠ ডেস্ক : ফেসবুকে প্রেমের সূত্রে চীন থেকে কুষ্টিয়ায় এসেছেন শি জিং ইউ নামের এক যুবক।

শনিবার রাতে ঢাকায় পৌঁছে রবিবার সকালে তিনি কুষ্টিয়ার খাজানগরে প্রেমিকা বৃষ্টির বাড়িতে যান।

দুপুরের দিকে বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে আসেন শি জিং ইউ। আদালতে তিনি ধর্ম পরিবর্তন করেন বলে জানা গেছে।

বৃষ্টির পরিবার সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের প্রেমিকার সঙ্গে মুসলিম রীতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন ওই যুবক। এ জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

তার নতুন নাম সোহান আহাম্মেদ। স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার খাজানগর এলাকার তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় চীনা যুবকের। এরপর দুজন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকা বৃষ্টিকে বিয়ে করার জন্য চীনা যুবক খাজানগরে ছুটে এসেছেন।

এ বিষয়ে বৃষ্টি ও তার পরিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে চীনা যুবক বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া আদালতের আইনজীবীরা বলেন, প্রেমের টানে কুষ্টিয়ায় এসেছেন এক চীনা যুবক। তিনি বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কারণ খাজানগর এলাকার বৃষ্টি নামের এক মুসলিম তরুণীকে তিনি বিয়ে করবেন।

ফেসবুকে প্রথমে তাদের পরিচয় হয়। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি