ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইপিজেডকর্মী নিহত | Daily AjKaler Kontho

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইপিজেডকর্মী নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৫, ২০২৫, ২:৩৪ অপরাহ্ন
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইপিজেডকর্মী নিহত

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ভ্যান থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিলি আক্তার (২৪) নামে এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। নিহত মিলি সৈয়দপুরের উপশহর ঢেলাপির উত্তরা আবাসন এলাকার মো. চান বাদশার স্ত্রী। মঙ্গলবার উপজেলার শ্বাসকান্দর মোড়ের সরকার ইটভাটার সামনে বিকেলে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিলি আক্তার ওই সময়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুত ও বেপরোয়া গতিতে আসা সৈয়দপুর থেকে দিনাজপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মিলি ছিটকে ট্রাকের সামনে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ।

এ ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। সংবাদ পেয়ে দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে। পরে পুলিশের অনুরোধে স্থানীয়রা মহাসড়ক থেকে সরে দাড়ালে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।