মৎসচাষ উন্নয়নে খামার যান্ত্রিকীকরণঃ বাস্তবতা ও করণীয় বিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

মৎসচাষ উন্নয়নে খামার যান্ত্রিকীকরণঃ বাস্তবতা ও করণীয় বিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ন
মৎসচাষ উন্নয়নে খামার যান্ত্রিকীকরণঃ বাস্তবতা ও করণীয় বিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মোঃ শহিদুজ্জামান (সাইদ) স্টাফ রিপোর্টারঃ ২০২৪ – ২০২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মৎসচাষ উন্নয়নে খামার যান্ত্রিকীকরণ বাস্তবতা ও করণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি উপ-পরিচালকের কার্যালয়, মৎস অধিদপ্তর, খুলনা এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মোঃ জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক, মৎস অধিদপ্তর, খুলনা বিভাগ, খুলনা। উক্ত কর্মশালায় আরো অংশগ্রহণ করেন খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা মৎস অফিসার বৃন্দ। তাছাড়া খুলনা বিভাগীয় প্রতি জেলা থেকে দুই জন করে মৎস খামারী এই কর্মশালায় অংশ গ্রহণ করেন। কর্মশালায় বক্তারা, সল্প জায়গায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে অধিক মৎস উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে করণীয় দীর্ঘ আলোচনা রাখেন। মৎস খামারিদের মধ্যে মেহেরপুরের জাহিদ হাসান খান মৎস উৎপাদনে আধুনিক মেশিনারিজ মেরামতের দক্ষ টেকনিশিয়ানের অভাবের কথা তুলে ধরেন।

ঝিনাইদহের মৎস খামারি ড.মোস্তাফিজুর রহমান মানিক পুকুর সংস্কার, পুনঃ খনন, বিষয়ে বিভিন্ন প্রশাসনিক ভোগান্তির কথা উল্লেখ করেন, সেই সাথে মৎস চাষে ব্যবহৃত বিদ্যুৎ বিল বানিজ্যিক না করে সাধারণ কৃষি সেচ বিলে রুপান্তর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের নিকট দাবি করেন। ঝিনাইদহ জেলা মৎস অফিসার মোঃ ফরহাদুর রেজা বলেন, আগামীর ৮৫ লক্ষ মেঃটন মৎস উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে অবশ্যই মৎস খামার গুলোকে সোনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বৈজ্ঞানিক ও যান্ত্রিকীকরণের দিকে এগিয়ে নিতে হবে। ঝিনাইদহ সদর উপজেলা সিনিয়র মৎস অফিসার, মোঃ গোলাম সরোয়ার মৎস চাষ উন্নয়নে যান্ত্রিকীকরণের করনীয় ও বাস্তবতা তুলে ধরার পাশাপাশি মৎস চাষী