বারিধারায় পাঁচতলা ভবনে আগুন | Daily AjKaler Kontho

বারিধারায় পাঁচতলা ভবনে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৪, ৯:২৪ পূর্বাহ্ন
বারিধারায় পাঁচতলা ভবনে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের একটি পাঁচতলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে।

রোববার (১৭ মার্চ) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ডিপ্লোমেটিক জোনে ৫ তলা একটি ভবনের পঞ্চম তলায় আগুনের ঘটনা ঘটে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।