
নড়াইলের লোহাগড়ায় জমিজমা সংক্রান্তের জের ধরে মো: ফরহাদ মোল্যা নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত ফরহাদ মোল্যা লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়ামানারচর গ্রামের পুর্বপাড়ার গফুর মোল্যার ছেলে। সে পেশায় একজন কৃষক ছিলেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়ামানারচর গ্রামে এ হ’ত্যার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল ছায়ামানারচর গ্রামের দাউদ মোল্যা এবং মাও: আবুল হাসান এর মধ্যে। আরও জানা গেছে এই জমি নিয়ে আদালতে মামলা হয়। মামলায় মাও: আবুল হাসান পক্ষে রায় পায়। দখলেও আছেন তিনি। এই জমাজমির বিষয় নিয়ে বহুবার লাহুড়িয়া পুলিশ ক্যাম্পে, কোর্টে, থানায়সহ গ্রাম্য সালিশ বৈঠক হয়েছে, তবুও সমাধান হয়নি। আজ সকালে ওই জমিতে মাও: আবুল হাসানের পক্ষে ফরহাদ মোল্যাসহ অন্যন্য কৃষাকেরা ধান কাটতে যায়। এ সময় ওৎ পেতে থাকা প্রতিপক্ষ দাউদ মোল্যার লোকজন কৃষকদের ওপর হামলা করে। এ সময় ফরহাদ মোল্যাকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় স্থানীয় বাজার লাহুড়িয়ায় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন
এ হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লাহুড়িয়া পুলিশ ক্যাম্পের এস আই জুয়েল বলেন, জমিজমা সংক্রান্তের জের ধরে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত চলছে। হত্যা কান্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :