
কর্মজীবনের দায়িত্ব পালন ও পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা পুলিশের আয়োজনে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) প্রিটন সরকার ও স্বরজিৎ কুমার দে-কে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বিদায়ী দুই পুলিশ পরিদর্শকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি তাঁদের কর্মজীবনের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের প্রশংসা করেন। পাশাপাশি কর্মক্ষেত্রে তাঁদের অবদানের স্বীকৃতি জানিয়ে ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।
আপনার মতামত লিখুন :