
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মনিরুল মান্নান আশেক এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষ ও বিভাগের শিক্ষার্থী ওয়াসিফুর রহমান মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠান শেষে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি শিহাব শারার হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম। এ সময় সংগঠনের সদস্যসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঘোষিত নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পারভেজ মোশাররফ রিশাদ। সহ-সভাপতি পদে রয়েছেন ইফতেহারুল ইসলাম, রবিউল আলম, ইমরান নাজির ইনসাফ, মোহাম্মদ রিদুয়ান, মোহাম্মদ আলী, আব্দুল মোমেন, জেরিন তাসনিম খুসবু ও আবু বকর আল মাহি। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আতিকুর রহমান রাহি, মোহাম্মদ সাদ, মোহাম্মদ মোবারক, মোহাম্মদ তাহের, হোসনে মোবারক, আক্তারুজ্জামান বাবু, হামিদ উল্লাহ, শিউলি দে, সলিম উল্লাহ সায়েম, সাকিবুল আছার জিসান ও সাদিয়া নাসির।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে ফারজানা হামিদ জেসিয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে ফাহিম আবরার সায়ীদ, দেলোয়ার হোসাইন, আবরার হোসেন তোরাব, মোঃ সিদ্দিক আলী তুষার, ফাহিম আল মাহফুজ, মোঃ আরফাত ও শামসুর মনোয়ার মামুন দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া অর্থ সম্পাদক আহসান হাবীব, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম তুষার, উপদপ্তর সম্পাদক হামিম আশরাফুল, প্রচার সম্পাদক ইউসুফ নূর হেলালী, ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ, আইটি সম্পাদক মোহাম্মদ রোকন, আইন বিষয়ক সম্পাদক তাওফিকুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মৌমি ফারহা মীম, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মোবারক এবং পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক হয়েছেন ওসমান গনি।
নতুন দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে সাধারণ সম্পাদক ওয়াসিফুর রহমান বলেন, “সংগঠনের এই দায়িত্ব আমার জন্য সম্মানের ও দায়বদ্ধতার। আমার কাছে কেবল একটি পদ নয়, বরং জেলার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এক বড় সুযোগ। সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করে কক্সবাজারের শিক্ষার্থীদের কল্যাণে বাস্তবমুখী কাজে সহায়তা এবং ভ্রাতৃত্ববোধ জোরদারে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
আপনার মতামত লিখুন :