শিক্ষা খাতে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছে আমাদের এই বিএনপি সরকার: শিক্ষামন্ত্রী | Daily AjKaler Kontho

শিক্ষা খাতে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছে আমাদের এই বিএনপি সরকার: শিক্ষামন্ত্রী


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিক্ষা খাতে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছে আমাদের এই বিএনপি সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেন,শিক্ষা খাতে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছে আমাদের এই বিএনপি সরকার,প্রথম শিক্ষকদের শতকরা ৫০ ভাগ এমপিও দিয়ে শুরু করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সেই থেকে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রনালয়ে কখনো বাজেটের অভাব হয়নি,শিক্ষা মন্ত্রনালয় শিক্ষা সংস্কারের জন্য যা প্রয়োজন তা আমরা সবসময় করে আসছি। এবার আমাদের প্রথানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর প্রিয় মন্ত্রনালয় কোনটি জানতে চাইলে তিনি বলেন শিক্ষা মন্ত্রনালয়।

মন্ত্রী আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে তিনি নির্দেশ দিয়েছেন সাড়ে তিন লাখ সাইকেল মেয়েদের জন্য কিনতে হবে। এই প্রজেক্টে দেশের ১০ লাখ মেয়েদের সাইকেল উপহার দিবেন। এছাড়াও ৩০ হাজার কম্পিউটার বিতরণ করবেন। প্রথম ধাপেই ১৫ শ ভালো ফলাফল করা শিক্ষার্থীদের দেওয়া হবে। এছাড়াও সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়া হবে। প্রতিদিন শিক্ষার্থীদের সাড়ে ৩৮ টাকার খাবার দেওয়া হবে। এছাড়াও তিনি আরো উন্নয়নমুলক কর্মকান্ড সহ আরো কিছু উন্নয়নমুলক প্রজেক্টের কথা জানান।

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় জাতীয় সংসদের হুইপ এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগে সাদা খাতা লিখলে জিপিএ ফাইভ একটু লিখলে গোল্ডেন ফাইভ এখন কি পাস হয় এভাবে শিক্ষামন্ত্রীকে মিলন সাহেব, শিক্ষা সচিব কে খালেক সাহেব শিক্ষার ডিজি কে সোহেল সাহেব। লেখাপড়া না করলে না পড়লে পাস হবে না। আমি বলে গেলাম আজকে মিলন ভাই আছেন কিছুদিনের মধ্যে যখন রেজাল্ট হবে চাকরি যখন যাবেন প্রশ্ন করবে কোন সময় পাশ করেছেন আওয়ামী লীগের সময় না বিএনপির সময় আওয়ামী লীগের সময় পাস করলে চাকরি হবে না। যদি বলেন বিএনপির সময় তাহলে চাকরি হয়ে যাবে। কারণ না পড়লেতো কোনদিন পাস করা যায় বিএনপির সময় না পড়ে পাশ করা যায় না এজন্য সবাইকে পড়তে হবে সবাইকে পড়তে হবে। পোড়ামুখী করতে হবে পড়ার বিকল্প নাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশ শিক্ষা খাতে সবচেয়ে বেশি অর্থ দিয়েছে।এইযে সুযোগ সুবিধা মেয়েদেরকে যেটা খালেদা জাতীয় শিক্ষিত করার জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন এখন উনি ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দিয়েছেন।এবং ছেলেমেয়েদেরকে লেখাপড়ামুখী করার জন্য ওনি ইলেকট্রিক বাস প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয় বাসের ব্যবস্থা করেছেন। এর জন্য আমি মনে করি কারণ শিক্ষা ছাড়া কোন দেশ এগিয়ে যেতে পারে না। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তারেক রহমানের সরকার। ছাত্রছাত্রী কাজ অনুরোধ সকলের এই যে মোবাইলে দেখলাম মোবাইলে পড়ে থাকে, অন্যদিকে অ্যাটেনশন নাই, সবার কাছে অনুরোধ তারেক রহমান এই বিনোদনের জন্য খেলাধুলা,সংস্কৃতি মাঠ বিভিন্ন কাজে ছেলেদেরকে মেয়েদেরকে এনগেজ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমি বিশ্বাস করি এ পদক্ষেপ গুলো বাস্তবায়িত হলে বাংলাদেশে ড্রাগ মাদক বাংলাদেশ মাদক মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড.খান মঈনুদ্দিন আল মামুদ সোহেল,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের অধ্যাপক শরীফ নেওয়াজ তালুকদার সহ বিএনপির নেতাকর্মিরা।