
দেশ ছাড়ার প্রস্তুতিকালে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহেদ পারভেজকে (৫০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম কালীনগর এলাকার বাসিন্দা।
জানা গেছে, দেশ ছাড়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি কোন দেশে যাওয়ার চেষ্টা করছিলেন এবং তার বিরুদ্ধে কী কী অভিযোগ বা মামলা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :