
পটুয়াখালীর দুমকীতে বিশেষ অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মোঃ তাওহীদ তালুকদার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে সাতানী-আঠারোগাছিয়া সড়কের মাথায় সুজন জোমাদ্দারের বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুমকি থানার এএসআই (নিরস্ত্র) মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় তাওহীদ তালুকদারকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে উদ্ধার করা গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।
আটক তাওহীদ তালুকদার আঠারোগাছিয়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. নজরুল ইসলাম তালুকদারের ছেলে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। যার মামলা নম্বর ০৯, তারিখ ১১ নভেম্বর ২০২৬।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :