সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত


মোঃ আতিয়ার রহমান,সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৩:১১ অপরাহ্ন
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে রোববার অনুষ্ঠিত হয়।

সভায় হলুদ সাংবাদিকতা বন্ধে ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়া, সংঘবদ্ধ অপরাধীচক্রের অপতপরতা দমন,মাদক ও মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ,যানজট নিয়ন্ত্রণে কারযকর ব্যবস্থা গ্রহণ, আলোচিত কয়েকটি হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার,বাল্যবিয়ে বন্ধ করাসহ অন্যান্য সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, এনএসআইয়ের যুগ্ন পরিচালক,বিজিবি’র উপ-অধিনায়ক, সরকারি দু’কলেজের অধ্যক্ষ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক তাশকিন আহমেদ চিশতি, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন,ফরিদা আক্তার বিউটিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপসিথত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি