গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল | Daily AjKaler Kontho

গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল


এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নূরানী সম্মেলন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বাদ জোহর থেকে গভীর রাত পর্যন্ত গৌরনদী ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ওয়াজ মাহফিল ও গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার সকল নুরাণী মাদরাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে এক শিশু প্রদর্শণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ক্বারী আব্দুল আজীজ পীর সাহেব, গৌরনদী থানা মসজিদ ও মাদ্রাসা।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা আহমাদুল্লাহ মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল কাদের হোসনাবাদী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করেন শায়েখ আল্লামা জসিমউদ্দীন রহমানি। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ ও নসিহত করেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবু আলিম।

এ সময় উপস্থিত ছিলেন আবদুল বাতেন নোমান, মাওলানা ক্বারী আব্দুল আজীজ, মাওলানা হাফিজুর রহমান সহ বিভিন্ন উপজেলার খ্যাতনামা ওলামায়ে কেরাম। এছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য কোরআনের আলেম, হাফেজ, মুফতি, মাওলানা ও ধর্মপ্রাণ মুসলমান মাহফিলে অংশগ্রহণ করেন।

ধর্মীয় আলোচনা ও বয়ান শুনতে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। তাঁদের উপস্থিতিতে মাহফিল প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পুরো আয়োজনজুড়ে বিরাজ করে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ-মোনাজাতের মধ্য দিয়ে নূরানী সম্মেলন ও ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘটে।

আজকালের কন্ঠ/আর বি