নাটোরে যুব ব্লাড ডোনার গ্রুপ নাটোর-এর ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নাটোরে যুব ব্লাড ডোনার গ্রুপ নাটোর-এর ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
নাটোরে যুব ব্লাড ডোনার গ্রুপ নাটোর-এর ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

“তরুণ বাঁচে, বৃদ্ধ বাঁচে, তোমার রক্ত হাতে হাতে”—এই স্লোগানকে সামনে রেখে নাটোরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) যুব ব্লাড ডোনার গ্রুপ, নাটোর সদর ইউনিটের উদ্যোগে এবং ইউনাইটেড ব্লাড ব্যাংক, নাটোরের সার্বিক সহযোগিতায় হযবতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাকিল আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাকিব বেপারী এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান লাকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ব্লাড ডোনার গ্রুপ নাটোর সদর ইউনিটের সভাপতি বায়জিদ হাসান রনি এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদর ইউনিটের সাধারণ সম্পাদক হাবিব। এ সময় আরও উপস্থিত ছিলেন নাটোর সদর ইউনিটের বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্যবৃন্দ।

ব্যানারের স্লোগানের মতো রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে যুব ব্লাড ডোনার গ্রুপের এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।