
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টায় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ছাত্রদলের সদস্যসচিব মো. আবুল বাশারের নির্দেশনায় মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম। এ সময় নয়ন, রমজান, ফয়সাল, সৌরভ, আসিফ, তাওহীদ, মাহফুজ ও রাফিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল থেকে তাঁরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই কর’, ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ’ ও ‘লীগ ধর, জেলে ভর’, ‘আপা আপা করিস না,
তোদের আপা আইবো না’, ‘হই হই রই রই,
কুত্তালীগ গেলি কই’সহ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার, নিরাপদ শিক্ষার পরিবেশ ও গণতান্ত্রিক চর্চা রক্ষায় তাঁরা সোচ্চার থাকবেন। যেকোনো ধরনের অপতৎপরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :