বীরগঞ্জে এক রাতে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক রাতে ৬ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। যার আনুমানিক মুল্য ৭ লক্ষ ৩০ হাজার টাকা প্রায়।
৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা ২ টায় বীরগঞ্জ থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার জানায়, এসআই দেবাশীষ চন্দ্র বর্মণ ও এসআই জাহাঙ্গীর বাদশা রনি’র নেতৃত্বে এসআই দীপু কুমার, এসআই রায়হান নবী, এএসআই একরামুল হক গোপন সংবাদের ভিত্তিতে ৪ নভেম্বর রাতে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাছারগ্রাম পূর্বপাড়ায় নজরুল ইসলামের ছেলে মোঃ মোশারফ হোসেন ওরফে মশিউর (৩৮) এর বাড়ীতে অভিযান চালায়। তার বাড়ীতে রাখা চোরাই ৬ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ মোঃ মোশারফ হোসেন ওরফে মশিউর কে আটক করে। যার আনুমানিক মুল্য ৭ লক্ষ ৩০ হাজার টাকা প্রায়।
এসময় প্রতিবেশী সাক্ষীদের উপস্থিতিতে আটক কৃত মোশারফ মোটরাসাইকেল গুলির বিষয়ে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই এবং কোন বৈধ কাগজপত্রও দেখাতে পারে নাই। তাকে জিজ্ঞাসাবাদ কালে সে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহপাড়া গ্রামের নেফাউরের ছেলে মোঃ গোলাপ মিয়া (৪৫) মোটরাসাইকেল গুলি চুরি সাথে জড়িত বলে জানায়। দিনাজপুর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলার কয়েজনের সহযোগী অন্তজেলা মোটরাসাইকেল চোর তার বাড়ীতে হেফাজতে রেখে বিক্রয়ের চেষ্টা চালাচ্ছিলো।
সংবাদ সম্মেলন কালে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আক্তারুল ইসলাম সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, এসআই দেবাশীষ চন্দ্র বর্মণ ও এসআই জাহাঙ্গীর বাদশা রনি উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :