কেএনএস কানাডা (বিডি) এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর মধ্যে পুনরায় আন্তর্জাতিক মানের ফাইব্রোস্ক্যান সেবা নিশ্চিতে সমঝোতা | Daily AjKaler Kontho

কেএনএস কানাডা (বিডি) এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর মধ্যে পুনরায় আন্তর্জাতিক মানের ফাইব্রোস্ক্যান সেবা নিশ্চিতে সমঝোতা

শাহজালাল (রাসেল) প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
কেএনএস কানাডা (বিডি) এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর মধ্যে পুনরায় আন্তর্জাতিক মানের ফাইব্রোস্ক্যান সেবা নিশ্চিতে সমঝোতা

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এবং KNS Canada (BD)-এর মধ্যে FibroScan সেবা পরিচালনার বিষয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে নতুন করে সমঝোতা হয়েছে। KNS Canada (BD)-এর সাথে ইতিপূর্বে সম্পাদিত চুক্তি মোতাবেক এখন থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ প্রধান কার্যালয় সহ সংশ্লিষ্ট শাখাগুলোতে পূর্বের ন্যায় অনুমোদিত প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী FibroScan সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

২৮ অক্টোবর বুধবার বিকেলে ঢাকা, ধানমন্ডি, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ভবন-১ নং এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজ্ঞাতসারে ভিন্ন একটি প্রতিষ্ঠান একই সোর্স থেকে আনা মেশিন বলে এবং কাগজপত্র তৈরী ও সরবরাহ করে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ-এর কয়েকটি শাখায় অননুমোদিত FibroScan মেশিনের মাধ্যমে পরীক্ষা কার্যক্রম শুরু করেছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট শাখাগুলো থেকে ওই মেশিনগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে।

রোগীদের নিরাপত্তা, পরীক্ষার নির্ভরযোগ্যতা এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করার লক্ষ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বাংলাদেশে FibroScan প্রযুক্তির একমাত্র অনুমোদিত পরিবেশক KNS Canada (BD)-এর সঙ্গে পুনরায় আলোচনায় বসে। এরই ধারাবাহিকতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে নতুন সমঝোতা হয়েছে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্মত FibroScan সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানায়, রোগীদের আস্থা, নিরাপত্তা এবং নির্ভরযোগ্য পরীক্ষার ফলাফল নিশ্চিত করা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান অঙ্গীকার। এ কারণে অনুমোদিত যন্ত্রপাতি, যথাযথ ক্যালিব্রেশন, প্রয়োজনীয় কারিগরি সহায়তা এবং প্রশিক্ষিত ও যোগ্য অপারেটরের মাধ্যমে পরীক্ষা পরিচালনার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও KNS Canada (BD) যৌথভাবে FibroScan সেবার প্রযুক্তিগত মান বজায় রাখা এবং রোগীদের উন্নত ও নির্ভরযোগ্য সেবা প্রদানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেএনএস কানাডা (বিডি) কান্ট্রি হেড ডাঃ তাসরীনা রহমান ও ডেপুটি জেনারেল ম্যানেজার এন্ড হেড প্রশাসন ও মানব সম্পদ বিভাগ অচিন্ত্য কুমার নাগ সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

রাজধানী বিভাগের আরো খবর

জাতীয় ঘি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত  নিজস্ব প্রতিবেদক ২৪ অক্টোবর শনিবার অল ইন ওয়ান মার্কেটের উদ্যোগে দেশের ঘি শিল্পের উন্নয়ন, ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং দেশীয় উৎপাদকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে রাজধানী ঢাকায় পলওয়েল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় ঘি সম্মেলন-২০২৬   সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে ঘি উৎপাদক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশীয় ঘি শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক মান নিয়ন্ত্রণ, আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং কার্যকর বিপণনের মাধ্যমে বাংলাদেশ শুধু দেশের চাহিদাই পূরণ করতে পারবে না, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও দেশীয় ঘির অবস্থান শক্তিশালী করা সম্ভব হবে।  আলোচনায় ভেজালমুক্ত ও মানসম্মত ঘি উৎপাদন, ভোক্তাদের আস্থা বৃদ্ধি, উৎপাদকদের পারস্পরিক সহযোগিতা, ব্র্যান্ডিং, বাজার সম্প্রসারণ এবং রপ্তানির সম্ভাবনা নিয়েও বিস্তারিত মতবিনিময় করা হয়।  বক্তারা আরও বলেন, দেশের ঐতিহ্যবাহী ঘিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে উৎপাদক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, গবেষণা এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।  সম্মেলনের শেষ পর্বে দেশীয় ঘি শিল্পকে আরও সমৃদ্ধ ও টেকসই করার লক্ষ্যে সকল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।  উল্লেখ্য, “জাতীয় ঘি সম্মেলন-২০২৬” দেশের ঘি শিল্পকে একটি সুসংগঠিত ও মানসম্পন্ন খাতে রূপান্তরের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।  উক্ত সম্মেলনে কিং অব ঘি খ্যাত মো: শাহাদাত হোসেনের আহবানে সারা দিয়ে অসংখ্য সফল উদ্যোক্তারা অংশ নেন। স্টেডফাস্ট কুরিয়ারের ফাউন্ডার, কে. এম রিদওয়ানুল বারি জিয়ন, নাহিদ’স ওয়ার্ল্ডের কর্ণধার মো: নাহিদ হাসান রুবেল, আর এস লেদারের ফাউন্ডার, মো: সাইদুর রহমান, বেলতা ন্যাচারাল বিডির কর্ণধার মো: মেহেদী হাসান এবং সম্মেলনের আহবায়ক ও অল ইন ওয়ান মার্কেটের ফাউন্ডার মো: শাহাদত হোসেন প্রমুখ।  এছাড়াও অসংখ্য আলোচক গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। কন্টেন্ট কিং লিমিটেড এর ফাউন্ডার মো: ইকরাম সাহেবও কন্টেন্ট ক্রিয়েশন ও রিচ বৃদ্ধির কৌশল নিয়ে বক্তব্য দেন।

আরও খবর