জামায়াত ধর্ষণ, মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন: এমপি খোকন তালুকদার | Daily AjKaler Kontho

জামায়াত ধর্ষণ, মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন: এমপি খোকন তালুকদার


এস এম তানবীর প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
জামায়াত ধর্ষণ, মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন: এমপি খোকন তালুকদার

জামায়াতে ইসলামী মুখে এক কথা বললেও বাস্তবে ধর্ষণ, মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। মঙ্গলবার বিকেলে পৌর ঈদগাহ মাঠে জেলা যুবদলের আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর যুব সমাবেশে বক্তব্যকালে তিনি একথা বলেন।

​এমপি খোকন তালুকদার বলেন, জামায়াত মুখে বলে তারা চাঁদাবাজি, মাদক কারবার ও ধর্ষণের সঙ্গে জড়িত নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াত ধর্ষণ, মাদক কারবারি আর চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন। ​তিনি আরও বলেন, আল্লাহ বাংলাদেশকে জামায়াতের হাত থেকে রক্ষা করেছেন। এই দল যদি কখনো ক্ষমতায় আসতে পারত, তবে দেশের মা-বোনেরা ইজ্জত নিয়ে নিরাপদে চলাফেরা করতে পারত না।

এসময় ​মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান ফকুর সঞ্চালনায়, সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।