লোহাগড়ায় আ.লীগের দুই নেতার দল থেকে পদত্যাগ | Daily AjKaler Kontho

লোহাগড়ায় আ.লীগের দুই নেতার দল থেকে পদত্যাগ


প্রতিনিধি নড়াইল: প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
লোহাগড়ায় আ.লীগের দুই নেতার দল থেকে পদত্যাগ

নড়াইলের লোহাগড়া উপজেলায় লোহাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের দুই নেতা প্রবাস চন্দ্র সরকার এবং অশোক কুমার বিশ্বাস সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) বেলা দুপুরে উপজেলার কামঠানা গ্রামে তাদের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পদত্যাগ করা দুই নেতা, লোহাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রবাস চন্দ্র সরকার ও অশোক কুমার বিশ্বাস স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামীলীগের সঙ্গে সাংগঠনিকভাবে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে অর্পিত দায়িত্ব যথাসাধ্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন। কিন্তু বর্তমানে বয়স বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ থাকায়। একই সঙ্গে পারিবারিক বিভিন্ন সমস্যার কারণেও নিয়মিতভাবে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

তাই স্ব- ইচ্ছায় এবং কারও প্ররোচনা বা চাপ ছাড়াই বাংলাদেশ আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে স্ব স্ব পদ থেকেও স্থায়ীভাবে পদত্যাগ করার ঘোষণা দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘোষণা করেন।

সাংবাদিকদের মাধ্যমে এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্যই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন বলেও জানান তারা