
নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর এবং জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইস্রাফীলের আমন্ত্রণে সোমবার (৫ অক্টোবর) তিনি বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেন।
সকাল ১০টার দিকে পবিপ্রবি উপাচার্য ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইস্রাফীল তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ও স্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি এবং ক্লাস কার্যক্রম শুরুর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। সংশ্লিষ্টদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তিনি।
পরে পবিপ্রবি উপাচার্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁওয়ের পৈতৃক বাসভবন পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :