রাণীনগরে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন | Daily AjKaler Kontho

রাণীনগরে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
রাণীনগরে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন

নওগাঁর রাণীনগরে সারা দেশের মতো বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন করা হয়েছে।

এই উপলক্ষ্যে সোমবার সকাল ১১টায় স্থানীয় সংসদ সদস্য এসএম রেজাউল ইসলামের নের্তৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর পরিষদের হলরুমে নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবার রাণীনগরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ- ৬, (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাণীনগর সরকারি শের-এ বাংলা কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানাজ বেগম, শফিকপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হারুনূর রশিদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, সূর্যকুমার অধিকারী, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল-হক লিটন, মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ফারুক আহমেদ প্রমূখ।

এছাড়াও বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।