সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘এ্যাপেল ষ্টোর’ | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘এ্যাপেল ষ্টোর’


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘এ্যাপেল ষ্টোর’

সাতক্ষীরায় নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘এ্যাপেল ষ্টোর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শহরের পশু হাসপাতাল সংলগ্ন দেছের মিঞা টাওয়ারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নতুন এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি নেতা ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, ‘দৈনিক সাতক্ষীরা সকাল’ পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, জয়নাল আবেদিন কিরণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ।

উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথিরা ‘এ্যাপেল ষ্টোর’-এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও কর্মকর্তাদের পক্ষ থেকে উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।

আজকালের কন্ঠ/আর বি