গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত


এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৮:২০ অপরাহ্ন
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত

বরিশালের গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মোঃ ইব্রাহীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন।

নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে নতুন শিক্ষাবর্ষের যাত্রা শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, কলেজের নিয়ম-শৃঙ্খলা ও ভবিষ্যৎ পথচলা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি