দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ | Daily AjKaler Kontho

দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ


পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা শাখা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের সিও অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সি অফিস চত্বর থেকে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে টাউন ক্লাব রোডে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুবদলের আহবায়ক মারুফ আহসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি