
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও গ্রাহকদের উৎসাহিত করার পাশাপাশি সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির লক্ষ্যে সাতক্ষীরায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় নবায়নযোগ্য জ্বালানি খাতের অগ্রগতি এবং বিশেষ করে ‘রুপটপ সোলার’ (ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ) ব্যবস্থা জোরদার করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আজিজুর রহমান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী এবং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন। এছাড়াও স্থানীয় ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে ২০৩০ সালের মধ্যে সোলার সিস্টেম থেকে মোট ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে এককভাবে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসবে গৃহস্থালি ও প্রতিষ্ঠানের ছাদে ‘রুপটপ সোলার’ স্থাপনের মাধ্যমে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :