বড়াইগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা | Daily AjKaler Kontho

বড়াইগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
বড়াইগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নাটোরের বড়াইগ্রামে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দুপুরে বড়াইগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনে আরা খাতুন, বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুরাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা , বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কৃতিশিক্ষার্থী, সুধীজন উপস্থিত ছিলেন।

বড়াইগ্রাম উপজেলার মোট ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মধ্যে মোট ১৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। উপজেলার পরীক্ষার্থীদের পাসের হার ছিল ৬০ শতাংশ । পরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার।

আজকালের কন্ঠ/আর বি