
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারে এই সেবা কার্যক্রমের আয়োজন করে বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্টস্ এসোসিয়েশন। সেবা কার্যক্রমটির পৃষ্ঠপোষক অ্যাপোলো ক্লিনিক। সকাল ১১:০০টা থেকে দুপুর ৩:০০টা পর্যন্ত চলে এই কার্যক্রম।
সাবেক কাউন্সিলর মামুন আহমেদ বলেন, এলাকার মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করেই এই উদ্যোগ। এলাকার সকলের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। এবার আমরা অ্যাপোলো ক্লিনিকের ডাক্তারদের নিয়ে আসছি স্বাস্থ্যসেবা দেওয়া জন্য। এর আগেও ধাপে ধাপে বিভিন্ন হাসপাতালের ডাক্তারদের আমরা ফ্রী স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য নিয়ে এসেছি, ইনশাআল্লাহ আগামীতে ইবনেসিনা সহ সকল ভালো হাসপাতালের ডাক্তারদের আমরা নিয়ে আসবো।
তিনি আরও বলেন, এলাকার যারা গরিব মানুষ রয়েছেন, তাদের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে এই উদ্যোগ অপরিসীম ভূমিকা রাখবে। তারা চাইলেও আর্থিক সমস্যার জন্য ভালো চিকিৎসা সেবা নিতে পারেন না। এই উদ্যোগের ফলে, আমার ওয়ার্ডের সকলেই সেই চিকিৎসা সেবা নিতে পারেন। তাই বিত্তবানদের আহবান করি, প্রত্যেকে এভাবে নিজ নিজ এলাকায় এই বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করুন।
আজকে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রদান করেন:-
১. অধ্যাপক ডা. মুশফিকুর রহমান, শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, এফসিপিএস (ইএনটি); পদবি: কনসালটেন্ট; কর্মস্থল: অধ্যাপক, নাক-কান-গলা (ইএনটি) বিভাগ, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল; বিশেষজ্ঞতা: নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন।
২. ডা. এ. টি. এম. রিয়াজ উদ্দিন, শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস (ঢাবি), এমডি (মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন); পদবি: কনসালটেন্ট; কর্মস্থল: সহকারী অধ্যাপক, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, সরকারি কর্মচারী হাসপাতাল, ঢাকা; বিশেষজ্ঞতা: ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসন চিকিৎসা বিশেষজ্ঞ।
৩. লে. কর্নেল ডা. মোঃ গোলাম মোস্তফা, শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, ডি-কার্ড (কার্ডিওলজি); পদবি: সিনিয়র কনসালটেন্ট; কর্মস্থল: কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ, BRB Hospitals Ltd; বিশেষজ্ঞতা: বক্ষব্যাধি, উচ্চ রক্তচাপ ও রিউম্যাটিক ফিভার বিশেষজ্ঞ।
৪. ডাঃ সিফাত আরা খানম, এমবিবিএস, এমসিপিএস, এফসিপিএস (গাইনি ও অবস) সহযোগী পরামর্শক, সহকারী অধ্যাপক, গাইনি ও অবস্টেট্রিক্স বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।
৫. অধ্যাপক ডাঃ মোঃ খায়রুল কবির, এমবিবিএস, এমডি (নিউরোলজি); সিনিয়র পরামর্শক, নিউরোলজির অধ্যাপক, ডিএমসিএইচ নিউরোলজি।
৬. ডাঃ তামজিদ আলম, এমবিবিএস, এমআরসিএস (ইংলিশ), এফসিপিএস (সার্জারি); পরামর্শক জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, জেনারেল সার্জারি, ল্যাপারোস্কোপি ও কোলোরেক্টাল সার্জারি।
এছাড়াও আরও একাধিক ডাক্তার, নার্স এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ সময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :