দেশ পর নির্ভরশীল হতে দিবো না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী | Daily AjKaler Kontho

দেশ পর নির্ভরশীল হতে দিবো না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
দেশ পর নির্ভরশীল হতে দিবো না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি বলেন, দেশ পরনির্ভরশীল হতে দিবো না। দেশকে গড়ে তুলতে কাজ করছে সরকার। মাদক, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা সচেষ্ট। বিগত মাফিয়া সরকার দেশের সম্পদ লুটপাট করেছে। অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। যার দায় আমাদের উপর এসে পড়েছে। একটা বিধস্ত রাষ্ট্র গঠন করতে আমাদের আবর্জনা পরিষ্কার করতে হচ্ছে।

তিনি আরো বলেন, তারেক রহমান সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলো তা পূরণ করতে বদ্ধপরিকর। ইতোমধ্যে আমরা বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছি। সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। তবে মাফিয়াদের রেখে যাওয়া মেগা প্রকল্পের সীমাহীন দুর্নীতির কারনে সেগুলোর বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।

আজ শুক্রবার (১৪ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাটোর -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ন আহবায়ক বাবুল চৌধুরী, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শারিফুল ইসলাম বুলবুল প্রমুখ।

অনুষ্ঠান শেষে দুঃস্থ , অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সরকারি মনোনীত ব্যক্তিদের মাঝে থেকে বিতরণ করেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

আজকালের কন্ঠ/আর বি