নীতিমালা লঙ্গন-বিরোধী কর্মকান্ডের দ্বায়ে আলীকদমে তিন লাইব্রেরীকে সাময়িক নিষেধাজ্ঞা প্রদান | Daily AjKaler Kontho

নীতিমালা লঙ্গন-বিরোধী কর্মকান্ডের দ্বায়ে আলীকদমে তিন লাইব্রেরীকে সাময়িক নিষেধাজ্ঞা প্রদান


মো জয়নাল আবেদীন, বান্দরবান জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ২:১২ অপরাহ্ন
নীতিমালা লঙ্গন-বিরোধী কর্মকান্ডের দ্বায়ে আলীকদমে তিন লাইব্রেরীকে সাময়িক নিষেধাজ্ঞা প্রদান

২৮-০২-২৬ এবং ০৩-০৩-২৬ তারিখে সমিতির সংঘ স্মারক ও সংঘবিধি বিরোধী কর্মকান্ড করার দ্বায়ে উপজেলা নীতিমালা বাস্তবায়ন কমিটির অভিযোগ ও জেলা নীতিমালা আপিল কমিটির সুপারিশের প্রেক্ষিতে বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার, আল মদীনা লাইব্রেরী, আলীকদম নিলীমা লাইব্রেরী, প্রোপাইট মোহাম্মদ আতিক এই তিন লাইব্রেরী প্রতিষ্ঠাকে সাময়িক নিষেধাজ্ঞা প্রদান করেছে বাপুস কক্সবাজার জেলা শাখার নীতিমালা বাস্তবায়ন কমিটি।

অদ্য তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত লাইব্রেরীর সাথে পাইকারি ও খুচরা বই ক্রয়-বিক্রয় সম্পূর্ণ রূপে বন্ধ রাখা জন্য অনুরোধ করেন বাপুস কক্সবাজার জেলা শাখার নীতিমালা বাস্তবায়ন কমিটি। ২০২৬ সালের নবায়ন রশিদ দেখে কক্সবাজার জেলার পুস্তক ব্যবসায়ীদের সাথে পাইকারী ও খুচরা ক্রয়-বিক্রয় করার অনুরোধ করেন তারা।

বাপুস, কক্সবাজার জেলা শাখার নীতিমালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওঃ মোঃ মুহিববুর রহমান ও সদস্য সচিব মো. নোমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি